1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাগেরহাটে করোনায় ৭ মৃত্যু, শনাক্ত ১২১ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

বাগেরহাটে করোনায় ৭ মৃত্যু, শনাক্ত ১২১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামণের উর্ধ্বগতি। সোমবার জেলায় ২৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার ৪৮ দশমিক ২০ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন ও উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাগেরহাট সদরে ১ জন, চিতলমারীতে ১ জন, ফকিরহাটে ১ জন ও মোংলায় ১ জন। উপসর্গ নিয়ে নিয়ে বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসাপাতালে ২ জন ও সদর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সরকারী হিসেবে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১ জনের। বাগেরহাট জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।
জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে, বাগেরহাট সদরে ৩৯ জন, ফকিরহাটে ৩২ জন, মোরেলগঞ্জ ১৪ জন, মোল্লাহাটে ১২ জন, শরণখোলায় ১২ জন, মোংলা ৭ জন, চিতলমারীতে ৩ জন ও কচুয়ায় উপজেলায় ২ জন।
করোনার হটস্পট মোংলায় করোনা সংক্রামণের হার ২৫. ৯২ শতাংশে নেমে আসলেও শরণখোলা, মোল্লাহাট, ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলায় নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের হার এখন ৫৩. ৪২ শতাংশ থেকে ৬৩. ১৫ শতাংশ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় বাগেরহাট জেলায় ২৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণের হার ৪৮ শতাংশের উপরে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৯৫ জন ও মৃত্যু হয়েছে ৯১ জনের। বর্তমানে বাগেরহাটে ৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd