1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত ২৮শে মার্চ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী, ভোরের পাতা সহ বিভিন্ন প্রিন্ট ও নিউজ পোর্টালে কালো টাকা সাদা করতে প্রবাসী শ্রমিকের কোটি টাকার ব্যবসা শিরোনামের প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া ও কাকতালীয়। সংবাদে কয়েক কোটি টাকার ঘের ব্যবসার কথা কথা উল্লেখ করলেও বাস্তবে তা কয়েক লাখ টাকায় সীমাবদ্ধ। সেটা আবার এক বছর আগে বন্ধ হয়েছে। এ ছাড়া কয়েক বিঘা জমির উপর লাচ্ছা সেমাই কারখানার কথা উল্লেখ করলেও বাস্তবে তা ১৫ শত জমির উপরে সীমাবদ্ধ। প্রাথমিকভাবে যা পরীক্ষামূলক সীমিত করে চালু করা হয়েছে। আমরা বি এস টি আই এর অনুমোদনের জন্য আবেদন করেছি।অচিরেই অনুমতি পেয়ে যাব। এখানে কোটি টাকার কোনো ব্যবসা নেই বা কালো টাকা সাদা করার বিষয় নয়। এ ছাড়া তার বিরুদ্ধে স্বর্ণের বার ব্যবসা , হুন্ডি ব্যবসা ইত্যাদি ব্যাবসা উল্লেখ করিলেও প্রকৃতপক্ষে বাস্তবতার সঙ্গে কোন মিল নাই । তা ছাড়া উল্লেখ থাকে যে শপিং ভ্যালি ফুড প্রডাক্টস এর মালিক জেসমিন আক্তার লিপি যিনি এলাকার বেকার সমস্যা দূরিকরণে যে মহৎ উদ্যোগ নিয়েছেন ,এছাড়া উল্লেখ যে ২৯ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন সেখানে বিএসটিআই কাগজ সম্পন্ন না হওয়ায় লাচ্ছা সেমাই বাজারজাত করার কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় কিন্তু গণমাধ্যম কর্মীরা কারখানার ভাবমূর্তি নষ্ট করার জন্য কারখানার নোংরা, ভুয়া লাইসেন্স উল্লেখ করে বিভিন্ন নিউজ প্রচার করছে।
সে উদ্যোগকে বাধাগ্রস্ত করতে একটি চক্র সদা সক্রিয়। যারা কারখানা পরিদর্শনের নামে অবৈধ সুবিধা দাবি করলে না পেয়ে সাংবাদিকদের ভুল বুঝিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। তাই আমি প্রকাশিত হওয়া মিথ্যা ভিত্তিহীন সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জহর হাসান সাগর, ম্যানেজার শপিং ভ্যালি ফুড প্রডাক্টস।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd