1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর ব্যুরোঃ ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশে অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নীলডুমুর (১৭ বিজিবি) কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার মোট ২০০ জন অসহায় গরিব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্যাকেজ (চাউল ৫ কেজি, ডাল- ১ কেজি, তেল- ১ কেজি, লবন- ৫০০ গ্রাম, আটা- ১ কেজি ও সাবান ১টি) বিতরণ করা হয়েছে। উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী। এছাড়া ইউনিটে কর্মরত সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অসহায় গরিব দুঃস্থরা খাদ্য সামগ্রী প্রাপ্ত হওয়ায় সন্তুষ্টি জ্ঞাপন করেন। পরিশেষ বাংলাদেশের মহান স্থপতি বাঙালির জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd