1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ভেড়া বিতরন করলো আইডিয়াল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ভেড়া বিতরন করলো আইডিয়াল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ভেড়া বিতরন করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা আইডিয়াল। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় আইডিয়াল এর বাস্তবায়নে সংস্থার পারুলিয়াস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভেড়া পালনের মাধ্যমে আপনাদের পরিবারের যেমন অর্থনৈতিক উন্নয়ন হবে তেমনি পরিবারের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।বাড়বে সামাজিক মর্যাদা । সাথে সাথে পরিবারের পুষ্টি ও আমিষের চাহিদা মিটবে। এলাকায় ভেড়া পালনে অন্য মানুষেরাও উদ্বুদ্ধ হবে। সমগ্র অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন সংস্থার সমন্বয়কারী (প্রোগ্রামস) এসএম মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা“ভেড়া পালনের মাধ্যমে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের টেকসই উন্নয়ন” প্রকল্পের আওতায় ৩০জন মহিলাকে বিনামূলে ২টি করে ভেড়া প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd