1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার নবাগত ইউএনও-ওসিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

দেবহাটার নবাগত ইউএনও-ওসিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার নবাগত ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তাদের দুজনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলাতে কর্মরত অফিসাররা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম সহ সরকারি সকল দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd