1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় ঘেরের আইলে বিষমুক্ত সবজি চাষে নিরব বিপ্লব - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় ঘেরের আইলে বিষমুক্ত সবজি চাষে নিরব বিপ্লব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৮৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় চিংড়ির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মিঠা পানিতে সাদা মাছের চাষ। আর সাদা মাছ চাষ সম্প্রসারিত হওয়ার সাথে বাড়ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ। সাথী ফসল হিসেবে শুরু হলেও এখন মূল ফসলের সঙ্গে পাল্লা দিচ্ছে সমানে সমান। মাচায় বা ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ চাষ। আর এখানে উৎপাদিত সবজি পুরোটাই বিষমুক্ত। ফলে এর চাহিদাও রয়েছে দেশজুড়ে।
তালা উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ মাছের ঘেরে যতদূর চোখ যায় সবুজের হাতছানি। ঘেরের আইলের ওপরে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে করলা, লাউ, কুমড়া, বরবটি, চিচিঙ্গা, ধুন্দল, শসা ও তরমুজ। আইলের ওপরে রয়েছে ঢ্যাঁড়শ, পুঁইশাক, কাচা মরিচ ও কলাগাছ।
বর্ষাকালীন সবজির পাশাপাশি আগাম শীতকালীন সবজি চাষও শুরু করেছেন অনেকে। ঘেরের আইলে সবজি চাষ লাভজনক হওয়ায় এ উপজেলার অধিকাংশ সাদা মাছের ঘেরে সবজির চাষাবাদ দিন দিন বাড়ছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও রপ্তানি হচ্ছে এসব সবজি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে উপজেলার ১৬৫ হেক্টর ঘেরের আইলের জমিতে এই সাথী ফসলের চাষ হয়েছে। সেই সাথে কর্ম-সংস্থানের ব্যবস্থা হয়েছে শত শত দিন মজুরের।
স্থানীয় চাষী আব্দুর রহমান বাবুসহ অনেকে জানান, ঘের থেকে সবজি তুলে আশপাশের রাস্তার মোড়ে নিয়ে যায়। সেখানে বিভিন্ন এলাকার ব্যপারীরা আসেন ক্রয় করতে। বাজার ঘাটে যাওয়ার প্রয়োজন পড়ে না। দামও ভাল পাওয়া যায়। এবার করলার চাষ একটু বেশিই হয়েছে। বর্তমানে যার বাজার মূল্য প্রায় ৫০ টাকা প্রতি কেজি। সবজি বিক্রয়ের অর্থ দিয়ে মাছের খাদ্যের ও পরিবারের চাহিদা পূরণ করি। ব্যবসায়ীরা দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে  জানান, এ অঞ্চলের বিষমুক্ত সবজির চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জেলায়। জেলার চাহিদা মিটিয়ে প্রতিনিয়ত অন্যান্য জেলায় চলে যায় টাটকা বিষমুক্ত এসকল সবজি।
তালা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, তালা উপজেলায় এবার ১৬৫ হেক্টর ঘেরের আইলে সবজি চাষ হয়েছে। অব্যবহারিত ঘেরের আইলের চাষ উপযোগী জমিতে বিভিন্ন ধরণের সবজি চাষের জন্য চাষীদের সহযোগীতার মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd