1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় খাদ্য সংকটে চলছে সুভাষিনী হাজী মেরুল্লাহ এতিমখানা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় খাদ্য সংকটে চলছে সুভাষিনী হাজী মেরুল্লাহ এতিমখানা

জহর হাসান সাগর:
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: সাতক্ষীরা তালা উপজেলার সুভাষিনী হাজী মেরুল্লাহ সিনিয়র মাদ্রাসা লিল্লহ বোডিং ও এতিমখানার ছাত্র দের অর্ধাহারে চলছে তাদের জীবনযাপন। সরেজমিনে দেখা গেছে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত”সুভাষিনী হাজী মেরুল্লাহ সিনিয়র মাদ্রাসা লিল্লহ বোডিং ও এতিমখানা রেজিঃ নং সাত ৭৩/৮৯ নিবাসীর সংখ্যা-৫০ গ্রন্টপ্রাপ্ত। এখানে নিয়োমিত ৬০ জন ছাত্র আছে। সমাজ সেবা থেকে বরাদ্দ ক্যাপিটেশন ২৫ জনের,তাহলে বাকী ৩৫ জনের খাবার কোথায় পাবেন কমিটি, খাবেন কি তারা, হাজার উন্নয়নের ভীড়ে হারিয়ে যাচ্ছে সমাজের অবহেলিত এতিমরা। সরকার বাহাদুর থেকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে কোটি কোটি টাকা এতিমদের জন্য বরাদ্দ থাকলেও এখানে কেন এতিমরা অনাহারে থাকবে তা নিয়ে চলছে বিভিন্ন মহলে নানান গুঞ্জন।
এতিমখানা সাধারণ সম্পাদকের ক্যাপিটেশন বাড়ানোর দাবির দরখাস্ত ইউএনও এর সুপারিশ ছাড়া গ্রহন করেনি তালার সমাজ সেবা অফিসার। সুপারিশ করতে জমা দেওয়া হয়েছে একটি দরখাস্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। কবে নাগাদ হবে সুপারিশ তা এখনো জানা যাচ্ছে না।
এই এতিমখানার কয়েকজন এতিম বাচ্চাদের সাথে কথা বলে জানা গেল তাদের পাঠদান ও দেখভালের যথেষ্ট সুযোগ-সুবিধা এখানে আছে। কিন্তু খাদ্য সংকটের কারণে তারা খুব দূর অবস্থার ভিতরে আছে।
এতিমখানা সাধারণ সম্পাদক মইনুদ্দিন সিদ্দিকীর জানান ৬০ জন এতিম বাচ্চা থাকে , কিন্তু ২৫ জন এতিম বাচ্চার জন্য সরকার বাহাদুর থেকে বরাদ্দ আছে,বাকি ৩৫ জন বাচ্চাদের খাওয়ানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তিনি অনতিবিলম্বে এই এতিমখানায় ক্যাপিটেশন বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তালা উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমীন সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি তার ফোন টি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জানান তিনি অফিসে ছিলেন না । এ বিষয়ে এখন সংবাদ কর্মী মারফত অবগত হয়েছেন। তবে তিনি অফিসে এমন আবেদন থাকলে আবেদনের প্রেক্ষিতে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd