1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঢালিউডে নায়িকা বদলে গেলেন তানহা তাসনিয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ঢালিউডে নায়িকা বদলে গেলেন তানহা তাসনিয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৫০ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

সিনেমা দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন তানহা তাসনিয়া। ২০১৪ সালে রফিক শিকদারের পরিচালনায় ভোলা তো যায়না তারে সিনেমার মাধ্যমে ঢালিউডে আবির্ভাব হয় তানহা তাসনিয়ার। প্রথম ছবি দিয়েই তিনি নজর কাড়েন সবার। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী।

স্থিরচিত্রের পাশাপাশি ভিজ্যুয়াল মডেলিংয়েও তাকে নিয়মিত দেখা যায়। তবে করোনাকাল আসার পর সিনেমার কাজ কমতে থাকে তার। তাই নাটকে অভিনয় শুরু করেন তিনি। তবে এখন তিনি নতুন পরিকল্পনায় অভিনয় শুরু করেছেন। আগামী ঈদ দিয়েই নতুন পরিকল্পনা বাস্তবায়ন করছেন তানহা। পুরোপুরি নাটকের অভিনেত্রী হয়েছেন তিনি। এখন পর্যন্ত ছয়টি ঈদের নাটকে এরই মধ্যে অভিনয় সম্পন্ন করেছেন।

এগুলো হলো- জাহিদ প্রীতমের পরিচালনায় ‘ভয় করোনা’, আদিবাসী মিজানের ‘দাঁতাল’, ভিকি জাহিদের ‘কুয়াশা’, তাইফুর জাহান আশিকের ‘বউ ভীষণ পাওয়ারফুল’, চয়নিকা চৌধুরীর ‘বউ বদল’ এবং সাইদুর ইমনের ‘তোমার আমি’। এছাড়া আরও তিনটি নাটকে অভিনয়ের কথা রয়েছে এই অভিনেত্রীর।
সিনেমা ছেড়ে নাটকে মনোযোগী হওয়া প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, নাটকে নিয়মিত অভিনয় করার সিদ্ধান্তটি অনেক দিনের। সিনেমা নির্মাণ এখন অনেকটাই কমে গেছে।

সারা বছরে হাতেগোনা কয়েকটি সিনেমায় অভিনয় করতে হয়। বছরের বেশিরভাগ সময় বসে থাকতে হয়। নাটকে এ বিষয়টি নেই। সারা বছরই কাজ করা যায়। তাই নতুন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছি। তাছাড়া আমার পরিবার থেকেও নাটকে অভিনয়ে উৎসাহিত করা হচ্ছে। তাই নাটকেই মনস্থির করেছি। দর্শক যদি নাটকে আমার অভিনয় পছন্দ করেন তাহলে আমি নাটকেই কাজ করে যাব। এই চিত্রনায়িকা সর্বশেষ রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘বিয়ে আমি করব না’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd