1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
টানা ২৮ দিনের লকডাউনেও করোনার সংক্রমণ কমেনি সাতক্ষীরায় - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

টানা ২৮ দিনের লকডাউনেও করোনার সংক্রমণ কমেনি সাতক্ষীরায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় টানা ২৮ দিন লকডাউন চলছে। কিন্তু করোনার সংক্রমণ কমছে না। শনাক্তের হার ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। একই সময় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার রাত আটটা পর্যন্ত করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৫৪ জনের মৃত্যু হলো। আর এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৪ জন। ২৪ ঘণ্টায় ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ। এর আগের দিন ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪৯ দশমিক শূন্য ৫ শতাংশ। যদিও এ হার আগের ২৪ ঘণ্টার চেয়ে ১০ দশমিক ২৮ শতাংশ কম। এভাবে প্রতিদিনই শনাক্তের হার ওঠানামা করছে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার আরও বলেন, জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৭২ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৮৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৮১৮ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, হাসপাতালে শয্যা ও লোকবল সংকটের কারণে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিনই রোগী বাড়ছে। ২৫০ শয্যা হাসপাতালে আজ সকালে রোগী ছিল ২৭৯ জন। এর মধ্যে ২২ জন করোনা রোগী।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন গত ৫ জুন থেকে সাত দিনের লকডাউন দেয়। এরপর করোনার সংক্রমণ না কমায় তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, মানুষ যাতে অহেতুক বাইরে আসতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহলে রয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি না মানার অপরাধে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd