1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

জেলা পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মাদার অব হিউম্যানিটি, গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদে আলোচনা সভা ও কেককাটা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ’র সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। আমরা মহান আল্লাহর কাছে তার দীর্ঘজীবন কামনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ-অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক সাফল্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু নিয়ন্ত্রণ, মানুষের গড় আয়ু বৃদ্ধি, নারী উন্নয়ন, সর্বোপরি মানুষের জীবনমান উন্নয়ন ও অতুলনীয় সাফল্য আধুনিক ও অগ্রসর রাষ্ট্রনায়কের স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধুকন্যা। বাংলাদেশের প্রাণশক্তি তিনিই। প্রাণ-প্রাচুর্যে ভরপুর এদেশের প্রধান সম্পদ ‘একজন শেখ হাসিনা’।’ আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রশীদ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মতিয়ার রহমান, আল ফেরদাউস আলফা, মনিরুল ইসলাম, আমজাদ হোসেন, ওবায়দুর রহমান লাল্টু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আসিফ এহসান, প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, সাংবাদিক আব্দুর রহিম, আব্দুর রহমান, মাসুদ আলী, আলতাপ হোসেন বাবুসহ ছাত্রলীগ, যুবলীগ এবং জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd