1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৪৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন করা হবে। খুলনা জেলায় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির এক প্রস্তুতিসভা (মঙ্গলবার) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে খুলনা জেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, জেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে। এছাড়া মৎস্য চাষে সফল ব্যক্তি/চাষি/উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান ও মৎস্যচাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
সভায় আরও জানানো হয়, খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে ৬৪ হাজার আটশত ৯৮ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা জেলার চাহিদার তুলনায় আট হাজার ছয়শত ৬৫ মেট্রিক টন বেশি। এসময়ে জেলায় গলদা ও বাগদাসহ অন্যান্য চিংড়ির মোট উৎপাদন ছিলো ২৭ হাজার ছয়শত আট মেট্রিক টন।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি শেখ আব্দুল বাকী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd