1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গেম ডাউনলোডে সাবধান করছেন বিশেষজ্ঞরা- নক্ষত্র নিউজ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

গেম ডাউনলোডে সাবধান করছেন বিশেষজ্ঞরা- নক্ষত্র নিউজ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: অ্যাপ স্টোর ও পে¬স্টোরসহ ইন্টারনেটে ছড়িয়ে থাকা নানারকম ফ্রি গেম ডাউনলোড করে গেপনে হ্যাকারদের ক্রিপ্টোমাইনিংয়ে সহায়তা করছেন বলে উঠে এসেছে এক প্রতিবেদনে। যে গেমগুলো বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব হচ্ছে এর অনেক কটিতেই ম্যালওয়্যার আকারে দেওয়া আছে ক্রিপ্টোমাইনিংয়ের কোড। গ্র্যান্ড থেফট অটো ৫, এনবিএন ২কে১৯ এবং প্রো এডিশন সকার ২০১৮-এর মতো গেমগুলো বিনামূল্যে মিলছে বিভিন্ন ফোরামে।
কিন্তু এ গেমগুলোর কোডের ভেতরে লুকানো রয়েছে ক্রিপ্টো-মাইনিং ম্যালওয়্যারের একটি অংশ যার নাম ক্র্যাকোনশ। গবেষকরা বলছেন, অপরাধীরা এ পদ্ধতি ব্যবহার করে অন্তত দুই মিলিয়ন ডলার আয় করেছে। অ্যাভাস্টের গবেষকরা বলছেন, ‘ক্র্যাক করা’ এ গেমগুলো দ্রুত ক্র্যাকোনশ ছড়িয়ে দিচ্ছে এবং সাইবার নিরাপত্তা সফটওয়্যার সংস্থাটি এখন প্রতিদিন কম্পিউটারে গড়ে প্রায় আটশ ঘটনা শনাক্ত করছে। অ্যাভাস্ট যেহেতু শুধু এর অ্যান্টিভাইরাস ইনস্টল করা পিসিতে ক্ষতিকারক সফটওয়্যার শনাক্ত করে, তাই ক্র্যাকোনোশের প্রকৃত প্রভাব অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত এক ডজনেরও বেশি দেশে এ ম্যালওয়্যারের খোঁজ মিলেছে। এর মধ্যে-ফিলিপিন্সে ১৮ হাজার ৪৪৮ জন, ব্রাজিলে ১৬ হাজার ৫৮৪ জন, ভারতে ১৩ হাজার ৭৭৯ জন, পোল্যান্ডে ১২ হাজার ৭২৭ জন, মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ হাজার ৮৫৬ জন এবং যুক্তরাজ্যে আট হাজার ৯৪৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd