1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় শ্রম আইন ও শিল্প সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনায় শ্রম আইন ও শিল্প সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর অধীন বিভাগীয় পর্যায়ে সপ্তাহব্যাপী শ্রমিক শিক্ষা কোর্স এবং চার সপ্তাহ মেয়াদী শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) খুলনা শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এই কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের অধিকার আদায়, শ্রম অসন্তোষ নিরসন ও শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রম অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় স্বার্থ রক্ষার সঠিক পদ্ধতি সম্পর্কে জানা যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান। প্রশিক্ষণে খুলনা ও বরিশাল বিভাগের ১৫টি প্রতিষ্ঠান থেকে ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী এবং ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd