1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুল্যা টু বাঁকা সড়কে সংস্কার কাজ থমকে থাকায় জনভোগান্তি চরমে - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

কুল্যা টু বাঁকা সড়কে সংস্কার কাজ থমকে থাকায় জনভোগান্তি চরমে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা টু বাঁকা সড়ক সংস্কার কাজ দীর্ঘদিন থমকে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। যানবাহন চলাচালে সমস্যাসহ সড়কের ধুলায় পথচারী ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। সড়কটির পাশে অসংখ্য স্কুল, মাদ্রাসা, দোকান পাট, বসবাসের ঘরবাড়ি, মিল কারখানা রয়েছে। অনেকগুলো সংযোগ সড়কের মানুষও এ সড়ক ব্যবহার করে থাকে। শত শত বাস, মিনিবাস, ইজিবাইক, মটরসাইকেল, ভ্যান, বাই সাইকেল সড়কে চলাচাল করে। যানবাহন চলাচলের সময় সড়কের উপরের গুড়া অংশ উড়ে একাকার হয়ে যায়। পিছনের ও ক্রসিং কারী যানবাহনের যাত্রী, পথচারী, দোকান পাট, ঘরবাড়ি ধুলায় একাকার হয়ে যায়। ফলে এলাকার মানুষ শ্বাসকষ্ট, এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। একবার সড়কে গেলে মানুষের পরিধেয় বস্ত্র পরিস্কার করা ছ্ড়াা দ্বিতীয়বার ব্যবহারের সুযোগ থাকেনা। ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কের কুল্যার মোড় থেকে গুনাকরকাটি অংশ একবছর আগে কাজ শুরু হলেও প্রায় বছর খানেক পড়ে আছে। (ইটের “খ” দিয়ে) এর কাজ করে ফেলে রাখার ফলে উপরিভাগ ধুলা-মাটিতে ছড়াছড়ি হয়ে আছে। কাজটি করছেন মেসার্স রাকা এন্টারপ্রাইজ । গুনাকরকাটি থেকে কাদকাটি পর্যন্ত কাজ শুরু হয় প্রায় ৫/৬ মাস আগে। কিন্তু এখানেও একই অবস্থা। কাজটি করছেন মেসার্স ডিজাইন সলিউশন সেন্টার, ঢাকা নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডাঃ মো. আব্দুল হাকিম বলেন, সড়কে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে আছে। সড়ক নির্মাণ কাজে ধীরগতির কারণে ধুলাবালিতে পথচারীরারা শ্বাসকষ্ট, এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তিনি দ্রæত সময়ে সড়কের সংস্কার কাজ শেষ করার দাবি জানান।স্থানীয় স্কুল শিক্ষক মিজানুর রহমান বলেন, সড়ক দিয়ে স্কুল-কলেজ ও মাদরাসার শত শত শিক্ষার্থীদের চলাচল করে থাকে। ধুলাবালির পরিমাণ অত্যাধিক বেড়ে যাওয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। মেসার্স রাকা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তপন চক্রবর্তীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।ঢাকা ডিজাইন সলিউশন সেন্টারের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান বলেন, সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। যে কারণে কাজটি শেষ করতে একটু দেরি হচ্ছে। দুই কোটি ৪৫ লক্ষ টাকার কাজে তার প্রায় ৩০ লক্ষ টাকা লস হবে। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ১৫/২০ ফেব্রুয়ারির মধ্যে তার অংশের কাজ সম্পন্ন করবেন বলে জানান।আশাশুনি উপজেলা প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, একাধিকবার তারা দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন। কিন্তু কুল্যার মোড় থেকে গুনাকরকাটি ঠিকাদার (রাকা এন্টারপ্রাইজ, তপন চক্রবর্তী) কথা শুনতে চায়না, আজ না কাল বলে। আগামী আগামী ১৫ দিনের মধ্যে সড়কের কাজ সম্পন্ন না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান জানান, জনভোগান্তির কথা চিন্তা করে বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সাথে একাধিকবার কথা বলেছি। আগামী এক মাসের মধ্যে এ সড়কের কার্পেটিং এর কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd