1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহল গ্রামের কৃতী সন্তান মো. তানভীর রেজা সাফল্যের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। ২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এর ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে পরিবার ও এলাকাবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছেন।সাবেক কৃতি খেলোয়াড় মো. মাহরুফ হোসেন ও রোকেয়া পারভীনের জ্যেষ্ঠ সন্তান তানভীর রেজা শৈশব থেকেই ছিলেন ব্যতিক্রমী মেধার অধিকারী। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি, ২০১৭ সালে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ বোর্ড বৃত্তি এবং ২০১৯ সালে খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। প্রথমবারের চেষ্টাতেই মেডিকেলে ভর্তির সুযোগ পান। পড়াশোনার পাশাপাশি রেড ক্রিসেন্ট ও স্কাউটের সঙ্গে যুক্ত থেকে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। ভবিষ্যতে একজন দক্ষ অর্থোপেডিক সার্জন হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এই কৃতী সন্তান। তাঁর সাফল্যে রতনপুরবাসী গর্বিত। এলাকাবাসী তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd