1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তার দম্পতি ও একটি ক্লিনিকে জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তার দম্পতি ও একটি ক্লিনিকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হোসনে কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে ভুয়া ডাক্তার দম্পতিকে ভ্রাম্যমান আদালতে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় কৃষ্ণনগরে রেজাউল করিম ও তার স্ত্রী রিমা আক্তার ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে বাড়িতেই দীর্ঘদিন চিকিৎসা করে আসছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমান এর অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভুয়া চিকিৎসক রেজাউলের বাড়িতে যান। সেখানে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান । কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে কথিত গ্রাম্য ডাক্তার রেজাউল করিম (৪৫) ও তার স্ত্রী হোমিওপ্যাথিক পড়াশোনা করছে। রিমা আক্তার বাড়িতে ডাক্তারি সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন চিকিৎসা করে আসছে। কথিত ডাক্তার দম্পতি রেজাউল করিম কে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড, তার স্ত্রী রিমা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এবং এনালাইজার মেশিন ও প্যাড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তার সকল সাইনবোর্ড ভেঙে দেয়া হয়। এদিকে উপজেলার রতনপুর ইউনিয়নে আজিজিয়া ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ক্লিনিকের পরিচালক জিএম তারেক আজিজ কে ৫০০০ টাকা জরিমানা আদায় করেন। জিএম তারেক আজিজ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd