1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হোসেন কালিগঞ্জ: কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুল এর সামনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা ল্যাবরেটরী স্কুলের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সামিরা খন্দকার ষসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, আমার কুটির নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী মাহফুজা খানম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, বিশেষ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ,বাংলাদেশের উন্নয়ন বিশ্বের বুকে রোল মডেল নারীরা সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে রাজনীতি চাকরি ব্যবসা বাণিজ্য সকল বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমাজ কল্যাণ সমিতির মধ্যে পাঁচটি নারী উন্নয়ন সংগঠন কে ২০২০ ও ২০২১ অর্থবছরের অনুদানের চেক প্রদান করা হয়। সংগঠনগুলি হল উপজেলা লেডিস ক্লাব কে ৪০০০০ হাজার টাকাষ মিশন মহিলা উন্নয়ন সংস্থা কে ৩০০০০ হাজার টাকা। আমার কুটির মহিলা উন্নয়ন সংস্থা কে ৩০০০০ হাজার টাকা, দুর্জয় নারী উন্নয়ন সমিতি কে ২৫০০০ হাজার টাকা ও ঊষা মহিলা উন্নয়ন সংস্থা কে ২৫০০০ টাকা। সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd