1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে একের পর এক মোটরসাইকেল চুরি, আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কালিগঞ্জে একের পর এক মোটরসাইকেল চুরি, আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ গত ১১মার্চ সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজার থেকে আব্দুর রহমান নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভিতে মোটরসাইকেল চুরি করে পালানোর দৃশ্য দেখা গেলেও তাৎক্ষণিকভাবে চোর শনাক্ত করা সম্ভব হয় নি।
পরদিন বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা সদরে অবস্থিত জনতা ব্যাংকের সামনে রাখা মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক হয়েছে বাঁশতলা বাজার থেকে মোটরসাইকেল চুরি করা খলিলুর রহমান বাবু (৩৫) নামে সেই পেশাদার চোর। আটক খলিলুর রহমান বাবু শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের জব্বার গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের দুলাল চন্দ্র মন্ডলের ছেলে প্রিয়ংকর মন্ডল (৩৩) তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল জনতা ব্যাংকের সামনে রেখে ব্যাংকে যান। ব্যাংক থেকে বের হয়ে তার মোটরসাইকেল টি এক ব্যক্তি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখতে পেয়ে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করেন।
এ সময় তার সাথে থাকা এক চোর পালিয়ে যায়। উত্তেজিত জনতার গণধোলাইয়ের এক পর্যায়ে সে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। বংশীপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী (৪০) চুরি করার সময় সাথে ছিল বলে জানায় সে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চোর আটকের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd