1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় গরু ও ছাগলের খামারে বদলে দিয়েছে মনোয়ারার জীবণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় গরু ও ছাগলের খামারে বদলে দিয়েছে মনোয়ারার জীবণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: গরু ও ছাগলের খামার গড়ে সাফল্য পেয়েছেন মনোয়ারা খাতুন নামে এক গৃহিনী। সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী গ্রামে এনজিও সংস্থা উত্তরণ এর শুকতারা নামে একটি সমিতি থেকে ১৫হাজার টাকা ক্ষুদ্র ঋণ দিয়ে শুরু করেন হাস-মুরগী ও ছাগল পালন। এর পর থেকে মনোয়ারার আর পেছনে ফিরতে হয়নি। স্বাবলম্বী হয়েছেন তিনি। বর্তমানে তার খামারে গরু রয়েছে ২টি, ছাগল রয়েছে-৩ টি ও হাস-মুরগী রয়েছে-১৫টি। মনোয়ারা খাতুন জানান-তিনি খুব গবির ও অসহায় মানুষ। খুব কষ্টে তার সংসার চলছিলো। স্বামী পরের ক্ষেত খামারে কাজ করে তাদের সংসার চলে। ঠিক সেই মুহুতে খলসী গ্রামের মনোয়ারা নামে এক গৃহবধুর সাথে তার পরিচয় হয়। তিনি বলেন-খলসী গ্রামে শুকতারা নামে একটি সমিতি রয়েছে। ওই সমিতি তে ২০ টাকা দিয়ে সদস্য হওয়ার জন্য বলেন। তার কথা মতো ২০ টাকা দিয়ে সদস্য হন। এর পর তিনি উত্তরণ সংস্থার শুকতারা সমিতি থেকে ১৫হাজার টাকা ক্ষুদ্র ঋণ গ্রহন করেন। আর সেই টাকা দিয়ে নিজ বাড়ীতে বসে হাস-মুরগী ও ছাগল পালন শরু করেন। তিনি আরো জানান-গত ১৫ সাল থেকে ওই এনজিও সংস্থা উত্তরণ এর শুকতারা নামের সমিতির সদস্য। এই সমিতি থেকে পর্যায় ক্রমে ঋণ নিয়ে তিনি গাভী পালন শুরু করেন। বর্তমানে মনোয়ারা খাতুন একটি পাকা বাড়ী করেছেন। একটি গরু পালনের জন্য পাকা ঘরও করেছেন। বাড়ীতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। এক ছেলে ট্রাক ড্রাইভার, আর মেয়ে পড়াশুনা করছেন। তিনি আরো জানান-মাঠে এক বিঘা কৃষি জমি বন্দক নিয়েছেন। এবার সেই জমিতে ধান চাষ করেছেন। এখন আর মনোয়ারার স্বামী সিরাজুল খন্দকার বাড়ীতে বসে থাকেনা তিনি গরু বেচা কেনারও কাজ করেন। মনোয়ারার স্বামী সিরাজুল খন্দকার বলেন-এনজিও সংস্থা উত্তরণ এর শুকতারা সমিতি থেকে তার স্ত্রী ক্ষুদ্র ঋণ নিয়ে আজ তার পরিবার ভালই আছেন। ১৫ সালে তাদের খুব খারাব সময় গেছে। ঠিক সেই সময় তাদের পাশে এসে দাড়িয়েন উত্তরণ সংস্থা। আর উত্তরণ সংস্থার কারনে তার পরিবার সাফল্য লাভ করেছেন বলে দাবী করেন।
এনজিও সংস্থা উত্তরণ এর ম্যানেজার শেখ রিয়াজুল ইসলাম জানান-মনোয়ারার পরিবার খুব ভাল। শুকতারা সমিতি থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে গরু-ছাগল ও হাস-মুরগী পালন শরু করেন। তিনি কয়েক বার তার বাড়ীতে গিয়েছেন। পরিবারের সদস্যরা সকলেই ভাল। ১৫সালে ক্ষুদ্র ঋণ নিলেও অদ্যবদি এক বারও ঋণ খেলাপি করেননি। শুকতারা সমিতির সদস্য মনোয়ারা খাতুন বলেন-খামার ব্যবসা করে স্বাবলম্বী হয়েছি। তার সাফল্যর পেছনে রয়েছে উত্তরণ সংস্থা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd