1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়। আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয় পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় ৮৬৫ জন পরীক্ষার্থীর অংশ গ্রহনের কথা থাকলেও ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যার মধ্যে বালক ৬ জন ও বালিকা ১৭ জন। ফলে ৩৩৬ জন বালক ও ৫০৬ জন বালিকা পরীক্ষায় অংশ নিয়েছে। উপস্থিতির হার ৯৭%। কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলি, আঃ রকিব ও আবু সেলিম। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ কুমার ও সোহাগ আলম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম পরীক্ষা কেন্দ্র সার্বিক তদারকি করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd