1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে মোবাইল কোর্টে মাছ বিনষ্ট ও দেড় লক্ষ টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনিতে মোবাইল কোর্টে মাছ বিনষ্ট ও দেড় লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মাছ ব্যবসায়ীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও বাগদা চিংড়ী বিনষ্ট করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) র‌্যাব-৬ এর সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর গালিবের নেতৃত্বে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রন) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি লংঘন করায় শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের আল আমিনের বাড়িতে কোর্ট পরিচালনা করে ৪০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই গ্রামের রমেশ মন্ডলের বাড়ি থেকে ৯০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা এবং বুড়াখারাটি গ্রামের শাহজাহান সরদারের বাড়ি থেকে ৬০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ী মানিকখালী নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এসময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান ও অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd