1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে মোবাইল কোর্টে ৬০০০ টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনিতে মোবাইল কোর্টে ৬০০০ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থা অটুট রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন বাজারে ও খালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনাকালে বুধহাটা ইউনিয়নের বেউলায় নদীতে অবৈধ নেটপাটা দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩(আ) ও ৫ (১) ধারায় মৃত সিরাজুল ইসলাম গাজীর পুত্র বাপ্পী গাজীকে ২০০০ টাকা জরিমানা ও নেটপাটা অপসারণ করা হয়। অপরদিকে তেতুলিয়ায় কাশেম আলী মোড়লের পুত্র ব্যবসায়ী আবু তালেবকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ২৪ ধারায় ৪০০০ টাকা জরিমানা করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ তার সাথে ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd