1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে বাসের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্র নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনিতে বাসের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্র নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে বাসে চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলাধীন আশাশুনি -ঘোলা সড়কের কেরানীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও তার শিশু ছেলে পবিত্র সরকার তূর্য (৪)। এ ঘটনায় বাপ্পি সরকারের স্ত্রী শ্যামলী সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে আশনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুব্রত সরকার মোটরসাইকেলে শিশু ছেলে ও স্ত্রীকে নিয়ে আশাশুনি থেকে বলাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে আশাশুনি- ঘোলা সড়কের কেরানীর মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে ছেড়ে আসা আশাশুনিগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি ও তার ছেলে পবিত্র সরকার তূর্য মারা যান। এ সময় তার স্ত্রী শ্যামলী সরকার গুরুতর আহত হয়। খবর পেয়ে আবুল কালাম মোড়লে নেতৃত্বে আশাশুনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে মৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালক সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের, নিজাম মন্ডলকে আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd