1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে কার্তিক চন্দ্র দাশ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল একাদশ চ্যাম্পিয়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন📰সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার

আশাশুনিতে কার্তিক চন্দ্র দাশ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল একাদশ চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শোভনালীতে স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। চাম্পাফুল ক্রিকেট একাদশ প্রথমে ব্যাটে নেমে নির্ধারিত ৩০ অভারে সব উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাংদহা ক্রিকেট একাদশ ব্যাটে নেমে নির্ধারিত ৩০ অভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে চাম্পাফুল ক্রিকেট একাদশ ১৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সরাপপুর অগ্ৰনী যুব সংঘের আয়োজনে এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশের বড় পুত্র রাজ্যেশ্বর দাশের সভাপতিত্বে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, সদস্য মনিরুজ্জামান মাসুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাম্পাফুল ক্রিকেট একাদশের সালমান ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যাংদহা ক্রিকেট একাদশের তাপস। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন লিটন ও আরিফ। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও সিরাজুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd