1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২২ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ ভ্রাম‍্যমান প্রতিনিধি সাতক্ষীরা : সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে ইঁদুর ও শিয়াল মারার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনিরুল ইসলাম (৪৫) শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে ও নিহত আব্দুর রহিম (৩৫) শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মনিরুল ইসলামের নিজস্ব একটি টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে তিনি ক্ষেতের চারপাশে দেওয়া ঘেরার তারের সঙ্গে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেন। শনিবার সকালে মনিরুল ইসলাম নিজ ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত তার পা ঘেরার তারে আটকে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। এ সময় মনিরুল ইসলামের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে যান পাশের ক্ষেতের মালিক আব্দুর রহিম। উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd