1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় গণটিকা দেওয়ার জন্য ৮৭ কেন্দ্র প্রস্তুত, আজ থেকে টিকাদান শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰আইন পেশায় যোগ দিলেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন📰পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন📰সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন হয়ে উঠেছে দস্যুদের স্বর্গ📰সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহে পাম্পে পাম্পে ভোগান্তি📰প্রয়াত শিক্ষানুরাগী শফিউল আলমের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত📰কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ📰সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে কোমর বেঁধে নামছে জামায়াত: ৭ উপজেলায় প্রার্থী চূড়ান্ত📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল

সাতক্ষীরায় গণটিকা দেওয়ার জন্য ৮৭ কেন্দ্র প্রস্তুত, আজ থেকে টিকাদান শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে ও ৭৮টি ইউনিয়ন পরিষদ ভবনে মোট ৮৭ টি কেন্দ্রে শুরু হচ্ছে করোনার গণটিকাদান কার্যক্রম। আগামী ৭ আগস্ট থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ১২ আগস্ট পর্যন্ত। একই সাথে সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কার্যক্রম চালু থাকবে। ইতোমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেছে জেলা সিভিল সার্জন অফিস। জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা: জয়ন্ত কুমার জানান, জেলার ৭ উপজেলায় ৭৮টি ইউনিয়নে এবং সাতক্ষীরা পৌসভার ৯টি ওয়ার্ডে মোট ৮৭টি টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে। প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্স একটি করে কেন্দ্র ৩টি বুথ থাকবে। ১ জন পরিদর্শক, ৬ জন টিকাদানকারী ও ৯ জন স্বেচ্ছাসেবী থাকবে। পৌর টিকাদান কেন্দ্র্রে ২ জন করে টিকা দানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী থাকবে। সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত বলেন, জেলা ৮৭টি বিশেষ টিকা কেন্দ্র খোলা হচ্ছে। যারা অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে পারেননি তারাও এই কার্যক্রমের আওতায় টিকা নিতে পারবেন। টিকার সময় ভোটার বা এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে। তিনি আরও বলেন, এ কার্যক্রমের জন্য সিনোফার্মের ৫১ হাজার ২০০ ডোজ টিকার সাতক্ষীরা পৌঁছেছে। অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের এ টিকা দেওয়া হবে। একই সাথে মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও পাবে। পর্যায়ক্রমে সকল নাগরিককে এ কার্যক্রমে আওতায় আনা হবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd