1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রমজানের বাজার: কারসাজি রুখতে সাতক্ষীরায় কঠোর অবস্থানে প্রশাসন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰রমজানের বাজার: কারসাজি রুখতে সাতক্ষীরায় কঠোর অবস্থানে প্রশাসন📰কুলিয়ায় শিশুদের প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ‘পট গান’ অনুষ্ঠিত📰রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়📰জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী📰কৃষি ম‍্যাশিন প্রকৃত কৃষকদের না দিয়ে ব‍্যাবসায়ীকে দেওয়ায়- কৃষকের লিখিত অভিযোগ📰পাইকগাছায় আমের ভালো ফলন নিশ্চিত করতে পরিচর্যায় ব্যস্ত চাষী📰সাতক্ষীরার আশাশুনিতে লোনা পানি তোলায় ধান চাষ নিয়ে শঙ্কা📰সাতক্ষীরার প্রাণসায়ের খালকে পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত📰আশাশুনিতে নকল দুধের ভয়াবহ প্রক্রিয়া, ঝুঁকির মুখে ভোক্তারা📰দেবহাটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রমজানের বাজার: কারসাজি রুখতে সাতক্ষীরায় কঠোর অবস্থানে প্রশাসন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে চিরুনি অভিযানে নেমেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। সাধারণ মানুষের নাগালের বাইরে যেন না যায় চাল, ডাল আর তেলের দাম, সেই লক্ষ্যে শহরের অলিগলি থেকে বড় বাজারগুলোতে চলছে নিয়মিত তদারকি।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র সুলতানপুর বড় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উঠে আসে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির চিত্র। মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখা হচ্ছে নিত্যপণ্যের মূল্য। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান দুটির মালিককে যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের বিশেষ নজর ছিল বাঁকাল এলাকার সংগ্রাম কোল্ড স্টোরেজ সংলগ্ন দোকানগুলোর দিকে। সেখানে মূল্য যাচাই করতে গিয়ে দেখা যায় এক ভয়াবহ চিত্র। দোকানের পণ্য ক্রয়ের যথাযথ ভাউচার সংরক্ষণ না করা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার দায়ে এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় সেই দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এই অভিযান সম্পর্কে বলেন, “পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম নিয়ে পকেট কাটার কোনো সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে পুরো মাসজুড়েই আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।” শহরের সাধারণ ক্রেতারা প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। তবে তারা মনে করেন, নিয়মিত অভিযানের পাশাপাশি পাইকারি বাজার নিয়ন্ত্রণে রাখলে রমজানের বাজারে স্বস্তি ফিরে আসবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd