1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রয়াত শিক্ষানুরাগী শফিউল আলমের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰আইন পেশায় যোগ দিলেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন📰পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন📰সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন হয়ে উঠেছে দস্যুদের স্বর্গ📰সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহে পাম্পে পাম্পে ভোগান্তি📰প্রয়াত শিক্ষানুরাগী শফিউল আলমের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত📰কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ📰সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে কোমর বেঁধে নামছে জামায়াত: ৭ উপজেলায় প্রার্থী চূড়ান্ত📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল

প্রয়াত শিক্ষানুরাগী শফিউল আলমের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাংবাদিক মোহাম্মদ মুজাহিদের পিতা প্রয়াত শিক্ষানুরাগী আবুল ফারাহ্ মোঃ শফিউল আলমের রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, প্রয়াত শিক্ষানুরাগী আবুল ফারাহ্ মোঃ শফিউল আলম ছিলেন একজন সজ্জন, সমাজসেবক ও শিক্ষাপ্রেমী মানুষ। তিনি সারাজীবন সমাজে শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহ আলম, সাপ্তাহিক মুক্ত স্বাধীন-এর সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, সাপ্তাহিক পয়গামের সম্পাদক এস এম মহিদার রহমান, বাংলাদেশ প্রতিদিন সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, দৈনিক আমার বার্তা সাতক্ষীরা প্রতিনিধি আবু বক্কর, দৈনিক খবর বাংলাদেশ সাতক্ষীরা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম বাবলু, সাপ্তাহিক বার্তা বিচিত্রা সাতক্ষীরা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন, দৈনিক কালবেলা সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদ, দৈনিক চৌকস সাতক্ষীরা প্রতিনিধি মোঃ তুহিন হোসেন, আলোকিত প্রতিদিন সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, দৈনিক আইন বার্তা সাতক্ষীরা প্রতিনিধি আক্তারুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ সাতক্ষীরা প্রতিনিধি এম ইদ্রিস আলী, দৈনিক নবচেতনা সাতক্ষীরা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক সরেজমিন বার্তা সাতক্ষীরা প্রতিনিধি খান নাজমুল হোসাইন, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, সাপ্তাহিক সূর্যের আলো প্রতিনিধি মারুফ আহমেদ খান শামিম, দৈনিক নতুন দিন প্রতিনিধি মোতালেব সরদার, সাপ্তাহিক সূর্যের আলো প্রতিনিধি শরিফুল ইসলাম জুয়েল, দৈনিক জনবাণী প্রতিনিধি আবু রায়হান সিদ্দিকী, দৈনিক প্রতিদিনের কণ্ঠ প্রতিনিধি মোমিনুর রহমান, দৈনিক যশোর বার্তা আশাশুনি প্রতিনিধি ইয়াসিন আরাফাত পিন্টু, দৈনিক ভয়েস অব টাইগার প্রতিনিধি মিলন রায়সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
দোয়া শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd