1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দলের নেতাকর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে: সাবেক এমপি হাবিব - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

দলের নেতাকর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে: সাবেক এমপি হাবিব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৭ সংবাদটি পড়া হয়েছে
module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: LLHDR; cct_value: 6218; AI_Scene: (-1, -1); aec_lux: 257.33154; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খলিলনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে সালতা নদী পুনরখনন করে দিব, আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ও কোন ধরনের ক্ষয়ক্ষতি দিব না । দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
এ সময় তিনি আরো বলেন তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ । সবাই মিলে দেশ গড়তে হবে। তিনি কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের কাছে সমর্থন চান। আগের নির্বাচনে এই ইউনিয়নে তিনি বিপুল ভোটে প্রথম হয়েছিলেন উল্লেখ করে বলেন, এবারও জনগণের ভোটে বিজয়ী হতে চান।
নির্বাচনীয় জনসভায় খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গাজী আসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, জাতীয়তাবাদী আইন ফোরামের সদস্য জি.পি আ্যডভোকেট অসীম কুমার মন্ডল, অ্যাডভোকেট এ বিএম সেলিম, সিরাজুল ইসলাম (৫), এস এম সোহরাব হোসেন বাবলু, জিএম আসাদুজ্জামান আসাদ, তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, রিজভী আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd