1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালার কলাগাছিতে কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে, ধানের চারা রোপণ করে প্রতিবাদ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

তালার কলাগাছিতে কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে, ধানের চারা রোপণ করে প্রতিবাদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যেন নজর নেই সেদিকে। তাই রাস্তার ওপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা তরুণ মন্ডল বলেন, স্বাধীনতা অর্জনের পর ৫২ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার বলা সত্তে¡ও তারা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় ৫/৬ মাস ভোগান্তির শিকার হতে হয়। তাই ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা পণ্য বাজারজাত করতে পারে না। কয়েক যুগ কেটে যাচ্ছে কিন্তু রাস্তার কোনো উন্নয়ন নেই। চেয়ারম্যান-মেম্বাররা আসে যায়। কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হয় না। ভোটের সময় আশ^াস দেওয়া হয়, পরে তারা তা ভুলে যায়।
এ বিষয়ে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রæত করা দরকার। তবে, ধানের চারা রোপণের বিষয়ে তার জানা নেই বলে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd