1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঘুমের জন্য হাহাকার দক্ষিণ কোরিয়ায়, কিন্তু কেন? - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ঘুমের জন্য হাহাকার দক্ষিণ কোরিয়ায়, কিন্তু কেন?

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: অতিরিক্ত কাজের চাপ আর প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে ছোটা জীবন; দক্ষিণ কোরিয়ার মানুষদের অবসর মেলাই ভার। তাই দেশটির অধিকাংশ মানুষই ঠিকমতো ঘুমাতে পারেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে ঘুম বঞ্চিত জাতি হচ্ছে দক্ষিণ কোরিয়া। দিন দিন দেশটিতে ঘুমহীনতায় ভোগা মানুষের সংখ্যা বেড়ে চলছে। জি ইউন নামের একজন দক্ষিণ কোরিয়ান জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, কর্মঘণ্টা কঠোর হওয়ার পর থেকেই তার ঘুমে সমস্যা হচ্ছে। তিনি আর কোনোভাবেই বিশ্রাম পাচ্ছেন না, স্বস্তি নেই। সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত তাকে কাজ করতে হয়। এরপরও নানা কাজের প্রয়োজনের তার বস তাকে প্রায়ই মাঝরাতে ফোন দেন, কিছু কাজ করে দিতে বলেন। তিনি বলেছেন, ‘প্রায় সময়ই এমনটা ঘটে, আমি মাঝেমধ্যে ভুলেই যাই অবসর আসলে কী?’
গ্যাংনাম জেলার ড্রিম ¯িøপ ক্লিনিকের চিকিৎসক জি হিয়ন লি জানিয়েছেন, মাঝেমধ্যে তার কাছে এমন রোগীও আসেন যারা ঘুমানোর জন্য রাতে ২০টার বেশি ঘুমের ওষুধ খেয়ে থাকেন।এই চিকিৎিসক বলেন, ‘সাধারণত ঘুমাতে সময় লাগে, তবে কোরিয়ানরা বাস্তবে খুব তাড়াতাড়ি ঘুমাতে চান, তাই তারা ওষুধ নেন।’
ঘুমের ওষুধ সেবন করাটা দক্ষিণ কোরিয়ায় মহামারী রূপ নিয়েছে। কোন সরকারি তথ্য নেই তবুও ধারণা করা হচ্ছে দেশটিতে এক লাখের বেশি মানুষ ঘুমের ওষুধে আসক্ত। তারপরও ঘুমাতে না পেরে অনেকে অতিরিক্ত মদ্যপান করেন। যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে।
চিকিৎসক জি হিয়ন লি বলেন, ‘অনেকেই ঘুমন্ত অবস্থায় হাঁটেন। তারা ঘুমের মধ্যেই ফ্রিজের কাছে যায়, অচেতন অবস্থাতেই অনেক কিছু খান। অনেক সময় তারা রান্না না করা খাবারও খেয়ে ফেলেন। এমনকি সিউলে ঘুমের মধ্যে হাঁটা রোগে আক্রান্ত ব্যক্তির গাড়ি দুর্ঘটনা ঘটানোর রেকর্ডও আছে।’ এই চিকিৎসকের অনেক রোগী তাকে জানিয়েছে, গেল কয়েক দশক ধরে তারা রাতে মাত্র হাতে গোনা কয়েক ঘণ্টার বেশি ঘুমাতে পারছেন না। তিনি বলেন, ‘এখনও তারা কাঁদছেন, আশায় বুক বাঁধছেন। সত্যিই এটা দুঃখজনক অবস্থা।’
একটা সময় অন্যতম গরীব দেশ ছিল দক্ষিণ কোরিয়া, সেখান থেকে উন্নতির বর্তমান অবস্থায় আসতে, আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে মানুষকেও ছুটতে হয়েছে মেশিনের মতো। আর এই ছুটতে গিয়েই কর্মক্লান্ত হয়ে পড়ছে দক্ষিণ কোরিয়ানরা। তাই এখন ঘুমহীনতার মতো বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে দক্ষিণ কোরিয়ার মানুষদের তেমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। তাই পরিস্থিতি আরও ভয়ংকর হওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।সূত্র: বিবিসি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd