1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান WHRO’র মহাসচিব মোঃ আনিছুর রহমান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শিশুশ্রম মুক্ত সমাজ গঠনে কুলিয়ায় সুশীলনের বিশেষ অবহিতকরণ সভা ও শপথ📰গণহত্যা দিবসে সাতক্ষীরার বধ্যভূমিতে শ্রদ্ধা, স্মরণ ও আলোচনা সভা📰গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান WHRO’র মহাসচিব মোঃ আনিছুর রহমান📰শ্যামনগরে যুবদল–যুবলীগের যোগসাজশে দোকান দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন📰সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ📰সাতক্ষীরা সদরের শিকড়ী বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে মাইক সেট চুরি📰পাইকগাছাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক কাজী সোহাগ📰সাতক্ষীরাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক মন্ডলীর সভাপতি📰কালিগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জি এম রাজু আহমেদ📰সাতক্ষীরা জেলাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তুহিন হোসেন

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান WHRO’র মহাসচিব মোঃ আনিছুর রহমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO)-এর মহাসচিব, গণ টেলিভিশনের চেয়ারম্যান এবং দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ আনিছুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কিত দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র মানুষের ওপর নৃশংস হামলা চালায়। রাতভর চলে হত্যাযজ্ঞ, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ ২০১৭ সালের ১১ মার্চ সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়নি।
মোঃ আনিছুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আরও জোরালো উদ্যোগ নিতে হবে। কারণ এই ইতিহাস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।
তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববাসীর কাছে ২৫ মার্চের গণহত্যার সত্য তুলে ধরতে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একদিন এই দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd