
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহিংসতা প্রতিরোধে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে দেবহাটার কুলিয়া ইউনিয়নে এক বিশেষ ক্রীড়া উদ্যোগ সম্পন্ন হয়েছে। ২৯শে মার্চ, ২০২৬ তারিখে সিদ্ধেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে এই কর্মসূচিতে স্থানীয় কিশোরী ও নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি সদস্য প্রেম কুমার, সিপি ফেসিলিটেটর সাইফুল ইসলাম, তরুণ কুমার, দীপঙ্কর এবং রাকেশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, খেলাধুলা শুধুমাত্র শারীরিক বিকাশ নয়, বরং মেয়েদের মানসিক শক্তি ও নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জনেও বড় ভূমিকা রাখে। খেলাধুলায় অংশ নেওয়ায় মেয়েদের মধ্যে বাড়ছে নেতৃত্বের গুণাবলী ও আত্মবিশ্বাস, যা তাদের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রুখে দাঁড়াতে সাহায্য করছে। রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারীদের ঘরের বাইরে বের হওয়ার সুযোগ সীমিত। কিন্তু খেলার মাঠে অংশগ্রহণের মাধ্যমে মেয়েরা যখন জয়লাভ করে, তখন তাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। এটি পরিবারের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে এবং নারীর প্রতি সহিংসতা কমাতে সাহায্য করবে। সমাজের সকল স্তরে সহিংসতা প্রতিরোধে এই ধরনের সচেতনতামূলক ক্রীড়া কর্মসূচি ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply