1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় অভিযোগ তদন্তের সময় আহত-৪ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰আইন পেশায় যোগ দিলেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন📰পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন📰সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন হয়ে উঠেছে দস্যুদের স্বর্গ📰সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহে পাম্পে পাম্পে ভোগান্তি📰প্রয়াত শিক্ষানুরাগী শফিউল আলমের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত📰কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ📰সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে কোমর বেঁধে নামছে জামায়াত: ৭ উপজেলায় প্রার্থী চূড়ান্ত📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল

কলারোয়ায় অভিযোগ তদন্তের সময় আহত-৪

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

শেখ রাজু রায়হান কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার মুরারিকাটি হাবুজেল কালভার্ট বন্ধে জলাবদ্ধতা সৃষ্টি ও তা নিরসনে ক্ষতি গ্রস্ত গ্রামবাসী কর্তৃক কালভার্টের মুখ খুলে দেওয়াকে কেন্দ্র করে একটি অভিযোগের তদন্তের সময় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে উপস্থিত মুরারিকাটি উত্তর ও দক্ষিণ গ্রামবাসির মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার এক পর্যায়ে হট্টগোল শুরু হয় এবং তা তদন্ত কেন্দ্রের বাহিরে এসে হাতাহাতিতে রুপ নেয়। সেসময় সেখানে তাৎক্ষণিক ভাবে ৪ জনকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হলোঃ মরারিকাটি দক্ষিণ ৭ নং ওয়ার্ডের মৃত উজির আলীর পুত্র ইবাদুল ইসলাম, মুরারিকাটি উত্তর ৮ নং ওয়ার্ডের ইয়াসিন আলী, মনিরুল ইসলাম ও শফিকুল ইসলাম। আহত ৩ জন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে। তবে
আহত ইবাদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে বলে জানা গেছে।
এর আগে বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস পূর্ব নির্ধারিত কলারোয়া উপজেলাধীন মুরারিকাটি, কুমারনল ও কাশিয়াডাংগা বিলের পানি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের জবর দখল করা মৎস্য খামারের জন্য সৃষ্ট জলাবদ্ধতার অভিযোগে করা মামলার তদন্তে আসেন মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে।
তদন্তের সময় বাদী পক্ষের সাক্ষ্য দিতে কলারোয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম মিথ্যা তথ্য উপস্থাপন করেন বলে অভিযোগ করেন স্থানীয় উপস্থিত ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। এক পর্যায়ে তা বাকবিতন্ডায় রুপ নিলে উপস্থিত কলারোয়া থানা পুলিশের দায়িত্বরত ফোর্স তাদেরকে তদন্ত কেন্দ্রের বাহিরে বের করে দেয়। বাহিরে এসে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হাতাহাতি হয়। এতেই উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
সেখানে দায়িত্বে থাকা কলারোয়া থানা পুলিশের এস আই হাফিজ জানিয়েছেন মারামারির সময় সেখান থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
তদন্ত কমিটিতে আরো ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী দিপঙ্কর দাস।
তদন্ত কমিটির সদস্য কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন – খুব সুন্দর পরিবেশে অভিযোগের তদন্ত কাজ সম্পন্ন করা হয়েছে।
অভিযোগ তদন্তের সময়ে বাহিরে ঘটে যাওয়া বিষয়ের ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের পক্ষে ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর আবু তাহের জানিয়েছেন এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd