1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহবান জেলা প্রশাসকের - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহবান জেলা প্রশাসকের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৯ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: ভোট নিয়ে নিরাপত্তার কোন শংকা নেই। এবারের ভোটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটগনের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমান আদালত মাঠে সক্রিয় থাকবে। দেশের মালিকরা যাতে নির্বিঘে্ন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক অবস্থা মিলিয়ে সকলের অংশগ্রহণে এবারের নির্বাচনের দিনটি হবে অত্যন্ত উৎসবমুখর। সাতক্ষীরার শ্যামনগরে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামুলক নারী সমাবেশে কথাগুলো বলেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফরোজা আখতার।
সহকারী রিটার্নিং অফিসার ও মহিলা বিষয়ক অধিদপ্তর শনিবার বিকাল তিনটায় উপজেলার ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশের আয়োজন করে।
সহকারী রিটার্নিং অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে রিটার্নিং অফিসার আরও বলেন, ১৪শ এর বেশী মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র-তরুন-সাধারণ মানুষ পঙ্গুত্ত্ব বরণ করেছেন। আগের ধারা যেন আবারও ভবিষ্যত প্রজম্মের জীবনে ফিরে না আসে সেজন্য দেশের প্রকৃত মালিক এই সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এসময় তিনি শ্যামনগরের প্রতিটি ভোটারের প্রতি ইতিহাসের স্বাক্ষী হওয়অর আহবান জানান।
নারীদের পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব না- উল্লেখ করে তিনি আরও জলেন, কেন্দ্রে কিংবা পথিমধ্যে কেউ প্রভাবিত করার চেষ্টা করলে ভ্রাম্যমান আদালতে জানাবেন। স্বাক্ষী প্রমান নিয়ে ঘটনাস্থলে আদালত বিচার করে সেই অপরাধীর সাজা নিশ্চিত করবে।
নির্বাচনের চারদিন আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে জানিয়ে তিনি আরও আরও বলেন চলাচলে অক্ষম ব্যক্তিরা নুন্যতম ২ বছর বয়সী নিকটতম কোন স্বজনের সহায়তায় ভোট দিতে পারবে, কিন্তু কোন প্রার্থীর এজেন্টের সহায়তা নিতে পারবে না।
গণভোটের বিষয়টি উল্লেখ করে রিটার্নিং অফিসার বলেন, দেশের চাবি এখন জনগনের হাতে। তাই সংস্কারের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেয়ার অধিকারী। বুথে প্রবেশের পর দু’টি ব্যালট দেয়া হবে- জানিয়ে তিনি আরও বলেন নির্দিষ্ট ব্যালট তার জন্য নির্ধারিত দু’টি বাক্সে ফেলতে হবে এবং কেন্দ্রে যাতায়াতে প্রার্থীর সরবরাহ করা যান ব্যবহারে বিরত থাকতে হবে। এছাড়া সকাল সাতটার মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার পাশাপাশি ভোটর উপস্থিতি বেশী হওয়ার কারনে লম্বা লাইন হবে বিধায় সাথে পানি রাখার আহবান জানান। এমনকি ভোটের পর কেউ অত্যাচার বা ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও তিনি ভ্রাম্যমান আদালত ও সহকারী রিটার্নিং অফিসারকে অবহিত করার অনুরোধ করেন।
উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্তের সহ¯্রাধিক নারীর উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ সুপার (ালিগঞ্জ সার্কেল) রাজিব ও ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান সফিউল আযম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd