1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ডেঙ্গু বিরোধী কার্যক্রম - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ডেঙ্গু বিরোধী কার্যক্রম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ায় আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ডেঙ্গু বিরোধী কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গুর প্রকোপ আশাশুনিতে হাতছানি দিতে না পারে সেজন্য বিভিণ্ন প্রতিষ্ঠানে লিখিত ভাবে সচেতনতামূলক প্রচার ও ডেঙ্গু বিরোধী কার্যক্রম শুরু করতে নির্দেশনা প্রদান করেছেন। আশাশুনি সরকারি কলেজঃ আশাশুনি সরকারি কলেজে ডেঙ্গুর প্রকোপের হাত থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচার করা হয়েছে। সাথে সাথে কলেজ ক্যাম্পাসে ডেঙ্গুর জন্ম রোধে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহন করা হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে ডেঙ্গুরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এরই অংশ হিসাবে একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কলেজ ক্যাম্পাসে ডেংগু বিরোধী অভিযান পরিচালনা করা হয়।আশাশুনি থানা (বাজার) জামে মসজিদঃ আশাশুনি থানা সদর জামে মসজিদে ডেঙ্গুরোধে সচেতনতামূলক প্রচার করা হয়। পবিত্র জুমআর খুৎবা চলাকালে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ উপজেলা প্রশাসন কর্তৃক সরবহারকৃত লিফলেট পাঠ করে শুনান। সাথে সাথে সকল মুসল্লিকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় কবরনীয়তা নিয়ে কথা বলেন এবং সকলকে স্ব স্ব বাড়িতে ও প্রতিষ্ঠানে সচেনতাসৃষ্টি ও ডেঙ্গু বিরোধী কার্যক্রম পরিচালনার আহবান জানান।চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ আশাশুনি উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেংগু বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করা হয়েছে। বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার এ সেশান পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাইফুল্লাহ কবীর এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় স্কুলের শিক্ষকমন্ডলীও সেশানে আলোচনা রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd