-
কালিগঞ্জে মোবাইল কোর্টে ট্রাফিক সার্জেন্টের ‘মুখ চেনা খাদিমদারি’ নিয়ে জনমনে প্রশ্ন

কালিগঞ্জ ব্যুরো : আইন আদালতে সকলের জন্য সমান রাষ্ট্রের এই মৌলিক নীতির বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জে পরিচালিত একটি মোবাইল কোর্ট কার্যক্রমকে ঘিরে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ থানা ও প্রেসক্লাবের সামনে পরিচালিত মোবাইল কোর্ট চলাকালে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্টের আচরণে প্রকাশ্য বৈষম্যের অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শী ও সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা…
-
জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গাজী মিজানুর রহমান

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় কালিগঞ্জ প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। ৮ জানুয়ারী বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় তিনি এই গৌরব অর্জন করেন। ইতিপূর্বে তিনি ২০২২,২০২৩ ও ২০২৪ সালে কালিগঞ্জ উপজেলা ও…
-
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে ‘আমরা বিএনপি পরিবার’ সাতক্ষীরা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির…
-
তীব্র শীতে বিপর্যস্ত সাতক্ষীরা, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় চলতি শীত মৌসুমে তাপমাত্রা আরও কমে গিয়ে নতুন করে তীব্র রূপ ধারণ করেছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্কদের। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন…
-
সাতক্ষীরা-১ সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থী, মামলায় জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনি লড়াইয়ে টিকে আছেন ৫ প্রার্থী। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের সময় সঙ্গে জমা দিয়েছেন তাদের হলফনামা। সাতক্ষীরা-১ আসনের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই প্রার্থীর হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে প্রতিপক্ষ জামায়াত দলীয় প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর…
-
দেবহাটায় বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:দেবহাটার পারুলিয়ায় বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ জানুয়ারী ২০২৬ জোহর নামাজ বাদ পারুলিয়া গার্লস হাইস্কুলে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান সরাফীর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ,…
-
নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন: পুলিশ সুপার

গোবিন্দ কুমার রায় পাটকেলঘাটা: পাটকেলঘাটার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম লুৎফুল কবিরের সভাপতিত্বে এসআই আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আসছে আগামী…
-
সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: দক্ষিণের উপকুলীয় জেলা সাতক্ষীরায় উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা নেই গত দুই দিন ধরে। তবে সোমবার থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ায় জনদূর্ভোগে পড়েছেন কর্মব্যস্ত মানুষ। প্রচন্ড শীতে বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। কনকনে শীত উপেক্ষা…
-
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির অনিয়মে – সম্পাদকসহ ৫ জনের পদত্যাগ

আবু সাঈদ: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন ও কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম {৫} সদস্য আসাদুর রহমান বাবু এবং সদস্য সুনিল কুমার ঘোষ। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম খোকন ও বারের সভাপতি / সম্পাদক বরাবর ৪ জানুয়ারি ২৬ সাল পদত্যাগ পত্র দাখিল করেন। পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন বতর্মানে…
-
কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট, কৃষক সার কিনছে বেশী দামে, প্রশাসন বলছে ‘কিছুই জানি না
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও কৃষকদের বাড়তি দামে সার কিনতে হচ্ছে। কখনো “সার নেই” অজুহাত, আবার কখনো অতিরিক্ত মূল্য আদায়-এটাই এখন কৃষকদের নিত্যদিনের বাস্তবতা। অনুসন্ধানে উঠে এসেছে, বিসিআইসি ও বিএডিসির সার বিতরণকে কেন্দ্র করে একটি শক্তিশালী ডিলার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয়। এই সিন্ডিকেটের কারসাজিতে কৃষকরা পড়ছেন চরম ভোগান্তিতে,…