-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি,২০২৬) কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার সোহাল হোসেন জুয়েলের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে…
-
শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা সাবেক এমপি হাবিবের

কলারোয়া পৌর প্রতিনিধি: কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কলারোয়া পৌরভবনের বিপরীতে অবস্থিত বিএনপির এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র আকতারুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক…
-
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন সাতক্ষীরার সাংবাদিক তুহিন হোসেন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা ”ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন” (WHRO) এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন। মানবাধিকার সংস্থা ”ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন” (WHRO) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সদস্য হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়। সাতক্ষীরা জেলার…
-
সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে রসুলপুর সার্কিট হাউস মোড় সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো.…
-
আশাশুনিতে আ. লীগ নেতা বিএনপিতে, প্রতিবাদে বিক্ষোভ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জমির উদ্দীন গাজীকে বিএনপিতে যোগদানে বাধা এবং দলে না নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের তিন রাস্তার মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। দরগাহপুর ইউনিয়ন বিএনপি ও…
-
নির্বাচনের কলঙ্কিত অধ্যায় আর ফিরে আসবে না: জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মিজ আফরোজা আখতার বলেছেন, “বিগত নির্বাচনের ইতিহাস বাংলাদেশের জন্য একটি কলঙ্কিত অধ্যায়। আমরা আর সেই পথে হাঁটতে চাই না। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা জাতির সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই।” রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি…
-
সাতক্ষীরার কাটিয়ায় প্রথম স্ত্রীর হামলায় স্বামী জখম, গ্রেপ্তার-১

শহর প্রতিনিধি; সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় প্রথম স্ত্রী ও তাঁর সহযোগীদের হামলায় নজরুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কাটিয়া এলাকার একটি ভাড়া বাসায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত নজরুল ইসলাম আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের আজিজুল ইসলামের…
-
জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬ এবং রোভারিংয়ে জাতীয় অ্যাওয়ার্ড’-২৩

স্টাফ রিপোর্টার:”সরকারি কেবিএ কলেজের মো: মনিরুজ্জামান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক এবং রোভার নেতা হিসেবে জাতীয় অ্যাওয়ার্ড’র জন্য নির্বাচিত” জাতীয় শিক্ষা সপ্তাহ’-২৬ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা থেকে কলেজ লেভেলে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান ও অত্র কলেজের প্রাক্তন ছাত্র মো: মনিরুজ্জামান বিভিন্ন…
-
শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেছেন শহীদ শরীফ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।…
-
সাতক্ষীরার বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে নীরব চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনিক হস্তক্ষেপের দাবি
ভর্তি মৌসুম এলেই ফি নৈরাজ্য বিশেষ প্রতিনিধি: নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গেই দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে আরেক দফা আর্থিক চাপ। অভিভাবকদের অভিযোগ—ভর্তির নামে, সেবার নামে ও উন্নয়নের নামে অযৌক্তিক ও অস্পষ্ট ফি আদায়ের মহোৎসব চলছে। একই ছাত্র একই শ্রেণিতে অধ্যয়ন করলেও প্রতিবছর আদায় করা হচ্ছে সেশন চার্জ, সার্ভিস চার্জ, ডেভেলপমেন্ট ফি এবং কোথাও…