1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
‘নেইমার সময়ের সেরা, মেসি সর্বকালের সেরা’ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ📰সাতক্ষীরা সদরের শিকড়ী বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে মাইক সেট চুরি📰পাইকগাছাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক কাজী সোহাগ📰সাতক্ষীরাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক মন্ডলীর সভাপতি📰কালিগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জি এম রাজু আহমেদ📰সাতক্ষীরা জেলাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তুহিন হোসেন📰সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার📰দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ📰সাতক্ষীরা সদরে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক📰তালায় বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

‘নেইমার সময়ের সেরা, মেসি সর্বকালের সেরা’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী খেলোয়াড় দানি আলভেস। পেশাদার ক্যারিয়ারে জিতেছেন রেকর্ড ৪৩ টি শিরোপা। বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে মাঠ মাতিয়েছেন।ইতিহাসের সেরা রাইট ব্যাকদের একজন ব্রাজিলের এই খেলোয়াড়। বয়স ৩৮ হলেও ব্রাজিলের হয়ে অলিম্পিকে খেলার জন্য ডাক পেয়েছেন। কোপা আমেরিকা ও অলিম্পিকের প্রস্তাবের বিষয়ে সম্প্রতি ফিফার পক্ষ থেকে আলভেসের একান্ত সাক্ষাৎকার নেওয়া হয়।
আর সব প্রশ্নের ফাঁকে বর্তমান সময়ের সেরা দুই তারকা নেইমার ও লিওনেল মেসির ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাকে। তাকে জিজ্ঞেস করা হয়, কে সেরা নেইমার না মেসি? সে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কারণ দুজনের সতীর্থ হয়েই খেলার অভিজ্ঞতা রয়েছে এই রাইট ব্যাকের। জবাবে দানি আলভেস জানান, নেইমার সময়ের সেরা তবে মেসি সর্বকালের সেরা।
আমাদের দেশে সফল হওয়াটা যেন একটি বড় অন্যায়। আমি মনে করি, নেইমারকে ব্রাজিলিয়ান হওয়ার মূল্য পরিশোধ করতে হচ্ছে। সে যদি অন্য দেশের হত, তাহলে ফুটবলে তার অবদান, কীর্তির জন্য জন্য ব্রাজিলিয়ানরা তাকে আরো উপরে রেখে মূল্যায়ন করতো।’
নেইমারের ভূয়সী প্রশংসা করে আলভেস বলেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের যাদুকরী খেলা আমাকে ফুটবলের প্রেমে পড়তে বাধ্য করেছিল, তাদের দেখে ফুটবলে আসক্ত হই। কিন্তু এরপর ফুটবলটা কেমন যেন বিরক্তিকর হয়ে গেল। ছন্দ, কসরত রেখে শারীরিকটা বেশি দেখা দিল। অনেকেই এতে আগ্রহ হারাল। কিন্তু নেইমার যখন এলো, ব্রাজিলের শিশুরা ফেরফুটবল খেলাকে ভালবাসতে শুরু করল। ফুটবল হবে ছবির মত, যা হবে সুন্দর। যেটা নেইমারের খেলায় দেখা যায়। তার মত যাদুকরী আর কেউ নেই। আমি ফুটবলকে খুব ভালবাসি এবং আমি নেইমারের খেলা দেখতেও খুব ভালবাসি। সে সময়ের সেরা।’
এরপর আলভেসের সরল স্বীকারোক্তি, ‘আমি শুধু তাদের ব্যাপারেই বলতে পারি, যাদের সঙ্গে আমি খেলেছি। বেশ কিছু অসাধারণ প্রতিভা দেখেছি, তবে তারা লম্বা সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে মান ধরে রাখতে পারেনি। তাই আর্জেন্টাইন হওয়া সত্ত্বেও, আমি স্বীকার করছি, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd