সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চারা বিতরণ কর্মসূচি

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘গাছ লাগান, দেশ বাঁচান’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এবিএম সেলিম, অ্যাড. ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. শিহাব মাসুদ সাচ্চু, অ্যাড. রেজওয়ান আলী, অ্যাড. জি. এম. ফিরোজ আহমেদ, অ্যাড. আবু সাইদ রাজা, অ্যাড. আকরাম আলী, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. সাইফুল ইসলাম সোহেল, অ্যাড. শাহানা ইমরুজ, অ্যাড. আয়ুব আলী, অ্যাড. ইয়াছিন হাবিব, অ্যাড. জামাল উদ্দীন, অ্যাড. খোরশেদ আলম ডালিম, অ্যাড. শাহাজান জাহাঙ্গীর, অ্যাড. এবাদুল হক, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আসাদুজ্জামান বাবু, অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. আলামিন আলম, অ্যাড. শেখ হেলালুজ্জামান হেলাল, অ্যাড. মাকফুর রহমান, অ্যাড. বখতিয়ার, অ্যাড. সাইফুল্লাহ, অ্যাড. তারিক ইকবাল অপুসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *