দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে দুল ও গলার চেন কেড়ে নেওয়ার অভিযোগ

দেবহাটা ফিচার সাতক্ষীরা-জেলা

মোমিনুর রহমান: দেবহাটার টিকেটে শেখ পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকের হামলায় এক গৃহিণী আহত হয়েছে।
এ সময় গৃহিণীকে মারপিট করে কান ছিড়ে দুল ও গলার চেন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৫ টার দিকে কুলিয়া ইউনিয়নের টিকেট শেখ পাড়া গ্রামে। বর্তমানে গৃহিনী শামীমা আক্তার দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধী রয়েছে। আহত শামীমার স্বামী মাদ্রাসা শিক্ষক ফরহাদ গাইন জানান, ঈদ উপলক্ষে দুস্থদের চাউল দেওয়াকে কেন্দ্র করে বুধবার সকাল ১১ টার দিকে টিকেট গ্রামের মফিজুলের স্ত্রী আশুরা খাতুনের সাথে কুলিয়া ইউনিয়ন পরিষদে আমার স্ত্রী শামিমা আক্তারের সাথে কথা কাটা কাটি হয়। কথা কাটা কাটির এক পর্যায়ে শান্ত হয়ে উভয়ই বাড়িতে ফিরে আসে। বিকাল ৫ টার দিকে আমার স্ত্রী শামীমা বাড়ি থেকে বাহিরের রাস্তায় আসলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে রহমত শেখর ছেলে সালামত হোসেন ( বাবু), বাবুর স্ত্রী খুকুমনি ও মফিজুলের স্ত্রী আশুরা খাতুন আমার স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে দুই কান ছিড়ে কানের দুল ও গলার চেইন কেড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় এলাকাবাসী আমার স্ত্রীকে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ রিপোট লেখা পর্যন্ত দেবহাটা থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা যায়।
এ বিষয় দেবহাটা থানায় অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, এখনও কেউ অভিযোগ দায়ের করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *