1. adminbackup@wordpress.org : adminbackupb90447 :
  2. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  3. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সাংবাদিক পিটিয়ে সিন্ডিকেটের উল্টো দাপট - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰জ্বালানি সংকটে সাংবাদিকরা বিপাকে: পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ব্যাহত মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ📰সাতক্ষীরায় সাংবাদিক পিটিয়ে সিন্ডিকেটের উল্টো দাপট📰কুলিয়ায় মেয়েদের ক্ষমতায়নে খেলাধুলা ও সচেতনতামূলক ক্রীড়া উদ্যোগ📰দেবহাটার আলোচিত একাধিক মামলার আসামী রিপন গ্রেফতার 📰পূর্ব শত্রুতার জেরে সাগর ও সৈকত কতৃক  দেবনগরে স্বামী স্ত্রীকে মারধর -থানায় মামলা 📰শিশুশ্রম মুক্ত সমাজ গঠনে কুলিয়ায় সুশীলনের বিশেষ অবহিতকরণ সভা ও শপথ📰গণহত্যা দিবসে সাতক্ষীরার বধ্যভূমিতে শ্রদ্ধা, স্মরণ ও আলোচনা সভা📰গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান WHRO’র মহাসচিব মোঃ আনিছুর রহমান📰শ্যামনগরে যুবদল–যুবলীগের যোগসাজশে দোকান দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন📰সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক পিটিয়ে সিন্ডিকেটের উল্টো দাপট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ ভ্রাম‍্যমান প্রতিনিধি সাতক্ষীরা : সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে এনটিভির সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহকে পিটিয়ে অজ্ঞান করার ঘটনায় মূল আসামিদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগী জমিদাতাকেই থানায় আটকে রেখেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে সদর থানা পুলিশের এমন ভূমিকায় জেলাজুড়ে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
আহত সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ জানান, ‘গোল্ড টুটুল’-এর নেতৃত্বে হামলার পর পুলিশি হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়। ওসি মাসুদুর রহমান প্রথমে জমির মালিক মোকসুদার রশিদকে আমার জিম্মায় ছেড়ে দিলেও, থানা চত্বর থেকে বের হওয়ার সময় পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের নামে আটক করেন।’
সাংবাদিক জিন্নাহ অভিযোগ করে বলেন, মোকসুদার রশিদকে ‘ভারতীয় নাগরিক’ বলে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট থানায় দেখানো হয়েছে। মূলত ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ফোনকলে প্ররোচিত হয়ে ওসি তাকে আটকে রেখেছেন, যাতে মূল অপরাধী গোল্ড টুটুল ও মহিবুল্লাহদের আড়াল করা যায়।
এদিকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকরা থানায় গিয়ে বিষয়টি জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান রাজনৈতিক চাপের বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি ভারতীয় নাগরিক এমন অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে এই ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
উল্লেখ্য, সোমবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের নির্ধারিত ‘সিন্ডিকেট’-এর বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করায় এনটিভির সাংবাদিক জিন্নাহ ও জমির মালিক মোকসুদার রশিদের ওপর মহিবুল্লাহ ও গোল্ড টুটুলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন হামলা চালায়। বর্তমানে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd