
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: শিশুদের নিরাপদ ভবিষ্যৎ এবং সমাজ থেকে শিশুশ্রমের চিরস্থায়ী অবসান ঘটানোর প্রত্যয়ে দেবহাটার কুলিয়ায় এক বিশেষ অবহিতকরণ সভা ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ, ২০২৬) সকাল ১০ঘটিকায় কুলিয়া ইউনিয়নের পি এফ এ-০১ কেন্দ্রে “শিশুদের অংশগ্রহণে শক্তিশালী শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে নিরাপদ সমাজ গঠন” শীর্ষক এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দেবহাটা উপজেলাকে শতভাগ শিশুশ্রম মুক্ত করে জিরো লেভেলে নিয়ে আসা।
সভায় বক্তারা বলেন, শিশুশ্রম শুধু একটি শিশুর ভবিষ্যৎ নষ্ট করে না, বরং একটি জাতির মেরুদণ্ড দুর্বল করে দেয়। শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের সুরক্ষায় পাড়ায় পাড়ায় সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফতেমা খাতুন, ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য প্রেম কুমার, দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার জ্যোসনা বালা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে আয়োজিত এই সভায় ইউপি সদস্য আ: হান্নান, সদস্যা শিরিনা রসুল, শ্যামলী রানী এবং সমাজসেবক মাসুম খান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।। সভা শেষে উপস্থিত সকলে শিশুশ্রম প্রতিরোধে একাত্মতা ঘোষণা করেন এবং শিশুদের অধিকার রক্ষায় সচেষ্ট থাকার অঙ্গীকার করেন।
Leave a Reply