


শহর প্রতিনিধি; মানব সেবায় এগিয়ে যাই, অসহায় মানুষের পাশে দাঁড়াই’—এই দৃপ্ত অঙ্গীকার নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরায় অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটালো স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা ব্লাড ব্যাংক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন
সাতক্ষীরা ব্লাড ব্যাংক এর মডারেটর এবং এডমিন প্যানেল সহ স্বেচ্ছা সেবকগন। আরোও উপস্থিত ছিলেন, মডারেটর, মোঃ হাবিবুর রহমান, মোঃ শাকিল আহমেদ, মোঃ ইমরান, সাজনিন সুলতানা, শারমিন সুলতানা, তারানা সুলতানা আশা ও এবং রুমানা শারমিন। অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা কমিটি ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, “সংগঠনের একনিষ্ঠ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সফল হয়েছে। বিশেষ করে যারা আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা ঋণী।” তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপস্থিত অতিথিরা সংগঠনের প্রশংসা করে বলেন, সাতক্ষীরা ব্লাড ব্যাংক শুধু জীবন বাঁচাতে রক্তদানই করছে না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে তারা যেভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে তা তরুণ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
Leave a Reply