
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স লায়ন এন্টারপ্রাইজে অভিযান চালায়। সেখানে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোলসহ মোট ৩০টি ব্যারেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬)-কে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান।
এর আগে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মো. আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ লিটার তেল ও তেল বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সার্কেল এসপি রাজিব আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র
Leave a Reply