
সদর প্রতিনিধি: সাতক্ষীরা জেলাকে ‘এ’ গ্রেড তথা প্রথম শ্রেণিতে উন্নীত করায় আনন্দ প্রকাশ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় শহরের পলাশপোলস্থ সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং এড আব্দুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড মোহাম্মদ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন ঝাউডাঙা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, এড এ বি এম সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা জর্জকোটের অতিঃ পিপি এড আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক এড মনিরুদ্দীন, জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মীর আবু বকর, জিয়া পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, এম ঈদুজ্জামান ইদ্রিস, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবু সাঈদ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, ছড়াকার নাজমুল হাসান, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ, সাংবাদিক আমিরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করার ঘোষণা জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। এ সিদ্ধান্তের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সাংবাদিক শেখ হাসান গফুর, গাজী হাবিব, নাজমুল আলম মুন্না, প্রভাষক নাজমুল হক, শেখ কামরুল ইসলাম, মাগফুর রহমান জান্টু, মোঃ মুনসুর রহমান, মোস্তাফিজুর রহমান, হাফেজ আবুল হোসেন, আলমুতাছিম বিল্লাহ সবুজ, দেলোয়ার হোসেন, মোহাম্মাদ হাফিজ, রাকিব হোসেন, জাকির হোসেন জনি, সাংবাদিক লাল্টু, মিহিরুজ্জামান বাবু, আব্দুর রশিদ, হাবিবুল্লাহ বাহার, আতিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদ, সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি এবং সময়ের দাবী, সাতক্ষীরা সিটি কর্পোরেশন।
আয়োজকরা জানান, সাতক্ষীরার উন্নয়ন ও সম্ভাবনাকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে। সভায় জেলার সচেতন নাগরিক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply