1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি:  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়। পশুর নদীসহ সুন্দরবনসয়লগ্ন নদ-নদীসমূহ দখল-দূষণমুক্ত ও খনন করে স্বাভাবিক গতি ও নাব্যতা ফিরিয়ে আনা হবে। নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা এবং দখলকৃত খালগুলো উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
আজ (শনিবার) মোংলা উপজেলার পশুর নদীর পাড় কানাইনগর মোড়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষ্যে ‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও এবং জেলে জীবন বাঁচাও’ শীর্ষক নদী সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মোংলা উপজেলায় সুপেয় পানির জন্য সরকারি পুকুরগুলো খনন করে পানি সংরক্ষণ করা হবে। সুন্দরবনে যারা বিষ দিয়ে মাছ শিকার করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবন আমাদের বাঁচিয়ে রাখছে। সুন্দরবনে কেউ জোর করে প্রবেশ করতে পারবে না। এই বনে অপকর্ম করে কেউ পার পাবে না। তিনি বলেন, মাদক আমাদের পরিবার ও সমাজকে শেষ করে দিচ্ছে এবং নতুন প্রজন্মকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তাই সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স। মাদককে উৎসাহিত ও প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এছাড়া জেলেদেরও কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতা পেলে জেলে কার্ডসহ এ অঞ্চলের মানুষের প্রত্যাশা নিয়ে আমরা কাজ করবো।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে সংলাপে উপজেলা সহকারী কমিশনার ভূমি নওসীনা আরিফ, সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, আব্দুল মান্নান হাওয়াদার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন রক্ষায় আমরা এর সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সুন্দরবন রক্ষায় আমরা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান শুরুর আগে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।
সন্ধ্যায় প্রতিমন্ত্রী বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন। তথ্যবিবরণী

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd