
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-সাতক্ষীরায় সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন। প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মশার প্রকোপ না কমা পর্যন্ত স্বেচ্ছাশ্রম এর মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী কার্যক্রম শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে অনুষ্ঠিত হয়। উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
উদ্বোধনী বক্তব্যে তিনি এডিস মশার লার্ভা যাতে না জন্মায়, তার উৎপত্তিস্থল ধ্বংস করার জন্য পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে সকলের প্রতি আহবান জানান।
এসময় সিভিল সার্জন আব্দুস সালাম, পৌরসভার সিইও আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীন চৌধুরী ও রেড-ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে শুরু হয়ে সদর হাসপাতালে শেষ হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালের আঙিনা ও ড্রেন পরিষ্কার করা হয়। পাশাপাশি ড্রেনে মশক নিধনকারী ওষুধ ছিটানো হয়।
Leave a Reply