1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বাবা ছিলেন জিয়া-খালেদার মন্ত্রী, অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী📰ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী📰কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত📰কালিগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ📰সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে স্মৃতির মিনারে শ্রদ্ধার ফুল📰একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী📰যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি📰রমজানের বাজার: কারসাজি রুখতে সাতক্ষীরায় কঠোর অবস্থানে প্রশাসন📰কুলিয়ায় শিশুদের প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ‘পট গান’ অনুষ্ঠিত📰রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়

কালিগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জের নাজিমগঞ্জে হাটের ত্রিমৌনির সামনে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে বসন্তপুরের প্রতিবন্ধী আব্দুর রশিদ। ২১শে ফেব্রুয়ারি শনিবার বেলা বারোটায় উপজেলার নাজিমগঞ্জ হাটের ত্রিমৌহনির এনামুল এন্টারপ্রাইজের দোকানের সামনে মথুরেসপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুর রশিদ অপর দিক থেকে আসা ইটের ট্রলির চাকার ভিতরে তার ডান পা চলে যায়। মুহূর্তের মধ্যে থেতলে পায়ের ডান গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।আশেপাশের লোকজন ছুটে এসে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সংবাদ দিলে আব্দুর রশিদকে নিয়ে চিকিৎসার জন্য কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে সম্ভবত তার ডান পা কেটে ফেলা লাগতে পারে।এদিকে উপজেলা জুড়ে ট্রলি,নসিমন, করিমন,টমটম হনুমানগাড়ি, ডাম্পার গাড়ি সহ যতসব অবৈধ যানবাহনের দখলে এখন রাস্তাঘাট। বৈধ যানবাহনের কোন পাত্তায় যেন নেই রাস্তায়।অবৈধ যানবাহনের দৌড়াত্বে জনজীবন যেন পিপড়ার মত হয়ে উঠেছে।প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম নজরদারি রাখার পরেও কিছুদিন পরে যেন অদৃশ্য শক্তির বলে স্বাভাবিক হয়ে ওঠে অবৈধ যানবাহনের দৌরত্ব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd