1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই  - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত📰সাতক্ষীরা সদরে জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল📰ধর্ম অন্ধ গোষ্ঠী ক্ষমতায় আসলে বাংলাদেশ হামাস গাজার মত পরিস্থিতি হতে পারে : ড রিপন📰“গণ টি ভি ও জাতীয় দৈনিক চৌকস” পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক তুহিন হোসেন📰কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী📰তালাকে পৌরসভা ও পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তরিত করব : ধানের শীষের প্রার্থী হাবিব📰সাতক্ষীরায় বিএনপি প্রার্থী আব্দুর রউফের গণসংযোগ

সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সৃষ্ট এই আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।ঘটনাটি ঘটে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী সেলিম হোসেন ও নৈশপ্রহরী শহীদুল ইসলাম খোকা মোবাইল ফোনে দ্রুত বাজারের ব্যবসায়ীদের খবর দেন।পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে চারটি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে রয়েছে একটি গার্মেন্টস, দুটি লেডিস টেইলার্স ও একটি মুদি দোকান। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময়ে সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, শতরূপা লেডিস টেইলার্সের মালিক চরদা গ্রামের লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম জানান, তার দোকানে থাকা সিট কাপড়, আসবাবপত্র ও টেইলার্স কাজে ব্যবহৃত অত্যাধুনিক ১০টি সেলাই মেশিন পুড়ে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।অপরদিকে অপরূপা লেডিস টেইলার্সের মালিক মুকুন্দপুর এলাকার আশরাফ আলীর ছেলে মনিরুল ইসলাম বলেন, তার দোকানের সব মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তাহের স্টোর নামক মুদি দোকানের মালিক শীতলপুর এলাকার আবু তাহের জানান, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।এছাড়া আহছানিয়া গার্মেন্টসের মালিক মীর হাফিজুর রহমান জানান, তার বোরকা ও সিট কাপড়ের দোকানে থাকা যাবতীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পরে ঘটনার খবর পেয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করা হোক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd